জুনিয়র ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ)

Job Requirements - পল্লী বিকাশ কেন্দ্র

চাকরির বিবরণী

Education

বানিজ্য বিভাগে এইচএসসি / সমমান পাশ।

Additional Requirements

  • Age: At most 32 years
  • প্রার্থীদের মোটর সাইকেল/বাই-সাইকেল চালিয়ে কাজ করতে হবে বিধায় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার।
  • প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার।

Responsibilities & Context

পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্প্রসারণের জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদসমূহে আগ্রহী এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করছে।

Compensation & Other Benefits

  • বেতন: শিক্ষানবীশকালে (০৬ মাস) ১৫,০০০/- টাকা - ১৮,০০০/- টাকা। স্থায়ীকরণের পর ২১,৯৮০/- - ১৮,০৯৫/- টাকা।
  • মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়।
  • চাকুরী স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Employment Status

Full Time

Job Location

Cumilla, Dhaka, Gazipur, Kishoreganj, Narayanganj, Narsingdi

Read Before Apply

  1. সকল পদের প্রার্থীকে সংস্থার কর্মএলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যেকোন স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে।
  2. সকল পদে শিক্ষানবিসকাল ০৬ মাস।
  3. যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
  4. চাকুরীতে যোগদানের সময় প্রার্থীকে ১০,০০০/- (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) জামানত/সিকিউরিটি হিসাবে প্রদান করতে হবে।
  5. অভিজ্ঞদের ক্ষেত্রে সর্বশেষ ০৬ মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মরত না থাকলে এবং অনিয়মের কারণে চাকুরীচ্যুত হলে আবেদন করার প্রয়োজন নাই।
  6. অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই।

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। পিবিকে সকল নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোন (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে পিবিকে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পিবিকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত শিথিল/সংশোধন/সংযোজনসহ যেকোন পর্যায়ে নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org/ ভিজিট করতে পারেন।




Post a Comment

0 Comments